খুলে দেওয়া হলো জামবনির চিলকিগড় কনক দূর্গা মন্দির

দি নিউজ লায়ন ; করোনা পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনের নির্দেশ মেনে ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত জামবনি ব্লকের চিলকিগড় কনক দূর্গা মন্দির বন্ধ রাখা হয়েছিল ।অবশেষে প্রশাসনের নির্দেশে রবিবার বিশ্ব পর্যটন দিবসএর দিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো জামবনির চিলকিগড় কনক দূর্গা মন্দির। তাই রবিবার সকাল থেকে চিলকিগড় কনক দূর্গা মন্দিরে পর্যটকদের ভিড় উপচে পড়ে।
রবিবার কলকাতা, হুগলি, হাওড়া ,হলদিয়া থেকে বহু পর্যটক প্রাইভেট গাড়িতে করে কনক দূর্গা মন্দিরে পুজো দিতে আসেন এবং মন্দির সংলগ্ন এলাকা ঘুরে দেখেন। হলদিয়ার বাসিন্দা দীপঙ্কর দাস বলেন করোনা পরিস্থিতির জন্য চিলকিগড় কনক দূর্গা মন্দির এ আমরা আসতে পারিনি। তাই করোনা পরিস্থিতি কে দূরে সরিয়ে রেখে সমস্ত সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে আমরা চিলকিগড় কনক দূর্গা মন্দিরে বেড়াতে এসেছি।
চিলকিগড় কনক দূর্গা মন্দির না এলে মন শান্তি পায় না ।তাই মায়ের কাছে আমরা প্রার্থনা করছি মা আমাদের সকলকে করোনা থেকে মুক্ত করো দেশ যেন করোনামুক্ত হয় তার জন্য প্রার্থনা করেছি। কলকাতা থেকে আসা দেবাশিস মজুমদার বলেন সপরিবারে ঝাড়গ্রামে বেড়াতে এসে চিলকিগড় কনক দূর্গা মন্দির এসেছি। এখানে এসে এক অদ্ভুত দৃশ্য দেখলাম পুজো দেওয়ার সময় নারকেল নিয়ে যাচ্ছে হনুমানের দল। এত হনুমান আছে যা দেখতে খুব ভালো লাগে ।
তারা আমাদের হাত থেকে ফল নিয়ে খেলো খুব খুশি হলাম দেখে। সময় পেলে আবার আসবো বলে তিনি জানান। প্রায় পাঁচ ঘন্টা পরিবারের সকলকে নিয়ে তিনি চিলকিগড় কনক দূর্গা মন্দিরে কাটান। হুগলি থেকে এসেছিলেন গীতা বিশ্বাস তিনি বলেন সপরিবারে মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি যাতে দেশের সবাই করোনামুক্ত হয় দেশ থেকে যেন করোনা বিদায় নেয়।
তিনি বলেন এর আগে অনেকবার এসেছি যতদিন বেঁচে থাকবো ততদিন ঝাড়গ্রাম এর অন্যতম পর্যটন কেন্দ্র চিলকিগড় কনক দূর্গা মন্দির এসেই মায়ের কাছে পুজো দিয়ে যাব। তাই রবিবার সকাল থেকেই পর্যটকদের ভিড় উপচে পড়ে চিলকিগড় কনক দূর্গা মন্দিরে।
যার ফলে খুব খুশি মন্দির চত্বরে থাকা ব্যবসায়ীরা দীর্ঘদিন বাদে মন্দির খুলেছে, মন্দিরে পুজো দেওয়ার জন্য এবং এলাকা ঘুরে দেখার জন্য বহু পর্যটক সামিল হয়েছেন। তাদের আশা ধীরে ধীরে স্বাভাবিক হবে আবার পর্যটকদের ভীড় উপচে পড়বে চিলকিগড় কনক দূর্গা মন্দিরে।
মন্দির কমিটির পক্ষ থেকে রবিবার চিলকিগড় কনক দূর্গা মন্দির আসা পর্যটকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পর্যটকদের আনাগোনা শুরু হওয়ায় খুশি মন্দির কর্তৃপক্ষ
Post a Comment